IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে কালনা ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শনে এমপি সেলিম

মহাদেবপুরে কালনা ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শনে এমপি সেলিম

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর উপর কালনা ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২৯ কোটি টাকা ব্যয়ে ব্রীজটি নির্মাণ করছে।

সোমবার (২১ জুন) দুপুরে এমপি আত্রাই নদীর পশ্চিম তীরে হাতুড় ইউনিয়নের সমাসপুরে ব্রীজটির নির্মাণস্থল পরিদর্শন করেন। তিনি নির্মাণ এলাকা ঘুরে ঘুরে দেখেন, এলাকার মানুষের সাথে কথা বলেন এবং তাদের সাথে কথা বলে ব্রীজ নির্মাণের জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার নিরসন করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, নওগাঁ জেলা আওয়ামী লীগ নেতা অজিত মন্ডল, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম নুরানী আলাল, যুবলীগ নেতা সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুমুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

দীর্ঘ বৈঠক শেষে ব্রীজ নির্মাণ সংক্রান্ত নানান সমস্যার সমাধান হওয়ায় মুনাজাত পরিচালনা করা হয়।

এমপি বলেন, ‘শেখ হাসিনা ব্যাপক পরিশ্রম করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। তার আমলে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। এরই ধারাবাহিকতায় নওগাঁ-৩ এলাকায় চলছে উন্নয়ন কাজ। কালনা ব্রীজ নামে পরিচিত এই ব্রীজটি নির্মিত হলে এলাকার চেহারা পাল্টে যাবে। ব্যবসায় বানিজ্য, শিক্ষা, কৃষি, নগরায়ন প্রভৃতি ক্ষেত্রে এলাকা হবে উন্নত। তিনি এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে সহযোগিতা করার আহŸান জানান।

উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, ব্রীজটি ২৬২ দশমিক ৩ মিটার দীর্ঘ হবে। আগামী ২০২৪ সালের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।

উল্লেখ্য, দুবছর আগে ব্রীজটি টেন্ডার দেয়া হয়। কিন্তু ডিজাইন সংক্রান্ত জটিলতায় এর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকে। অবশেষে নতুন করে ব্রীজটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকার জনমনে চাঞ্চল্য ফিরে এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31