IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় কার্লভাট মরণ ফাঁদ, রাস্তার বেহাল দশা

পত্নীতলায় কার্লভাট মরণ ফাঁদ, রাস্তার বেহাল দশা

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলার ৮নং নজিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রঘুনাথপুর উত্তরপাড়া থেকে ১৪ বিজিবি ক্যাম্প সংলগ্ন (নওগাাঁ-জয়পুরহাট) আঞ্চলিক সড়কটির সংযোগ পর্যন্ত প্রায় ২ কিমি রাস্তার বেহাল দশা ও একটি কালভার্টের মাঝখানে প্রায় অর্ধেক ভেঙে যাওয়ায় বর্তমানে মরণ ফাঁদ পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট ছোট দূর্ঘটনা বড় দূর্ঘটনার আশঙ্কা। রাস্তার বেহাল দশা ও কালভার্টির এমন দুরাবস্থার জন্য চরম বেকায়দায় গ্রামবাসীরা।

সরেজমিনে দেখা যায়, কালভার্টের মাঝখানে ভেঙ্গে শুধু দু’ধারে একটু করে লেগে আছে জন চলাচল করা খুবই ঝুকিপূর্ণ, স্থানীয় এলাকাবাসীরা জানান দীর্ঘদিন যাবত এ অবস্থায় জীবন ঝুঁকি নিয়েই চলাচল করছে ভাঙা কালভার্ট দিয়ে।

ওই গ্রামের একাধিক বাসিন্দা জানান,বর্ষা মওসুমে রাস্তার বেহাল দশায় কোন যানবাহন তো দুরের কথা পায়ে হেঁটে চলাচল করা দুঃসাধ্য, এই রাস্তা দিয়েই প্রতিদিনই প্রায় ২৫ / ৩০ হাজার মানুষ উপজেলা সদরে ব্যবসা বানিজ্য স্কুল কলেজে যাওয়া আসা করে থাকে। রাস্তার মাঝে একটাই ছোট ব্রিজ, ঝুঁকিপূর্ণ ব্রিজটাও অর্ধেকের বেশি ভেঙ্গে গেছে। কিন্তু মেরামত বা সংস্কারের কোন উদ্যোগ নেই । স্থানীয় প্রতিনিধিদের বরলে হচ্ছে হবে বলে কালক্ষেপণ করে। প্রতিনিয়তই ঘটছে ছোট খাটো দূর্ঘটনা। রাস্তার বেহাল দশাতে কোন অসুস্থ ও প্রসুতী মা কে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পরে।

রঘুনাথপুর যুগিবাড়ি এলাকার বাসিন্দা কামরুজ্জামান বলেন, আমাদের কৃষি এলাকা। ওই সড়কটি এখন বেহাল দশায় কৃষকদের ধান-চালসহ অন্যান্য পণ্য পরিবহন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কোন যানবাহন চলাচল করতে পারছে না। তারা কালভার্টটি দ্রুত মেরামত ও সড়কের সংস্কারের জোড় দাবী জানিয়েছেন।

এ বিষয়ে ৮ নং নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেক উদ্দিন বলেন, সরেজমিনে তিনি পরিদর্শন করেছেন এলপিএস’র বরাদ্দ থেকে কাজটি করার প্রক্রিয়াধীন রয়েছে চিঠি পেলেই কাজ শুরু হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31