ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : “মুজিব শতবর্ষ” উপলক্ষে নওগাঁর সাপাহারে গ্রামীণ ব্যাংক সাপাহার শাখার আয়োজনে গাছের চারা বিতরণ ও সদস্যদের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে গ্রামীণ ব্যাংক সাপাহার শাখা কার্যালয়ে সদস্যদের মেধাবী ছেলে মেয়েদের হাতে শিক্ষা বৃত্তির টাকা ও একটি করে লেবু গাছের চারা তুলে দেন প্রোগ্রাম অফিসার আলাউদ্দিন সরদার।
এসময় উপস্থিত ছিলেন, শাখার সেকেন্ড অফিসার আক্তার হোসেন,গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি সাপাহার এরিয়ার সাধারণ সম্পাদক ওয়াসিম আলি সরদারসহ অত্র শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।


