ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৪ জুন সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যনা শ্রাবণী আক্তার বানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও ব্যাবসায়ী একে, এম ফজলুল হক কাশেম প্রমুখ।


