ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় সিআরপি ফ্লাওয়ার মিলে দ্বিতীয়বারের মত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২৩ জুন) দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের আভিযানিক দল পঁচা, দুর্গন্ধ, শ্যাওলাযুক্ত গম দিয়ে আটা ময়দা সুজি উৎপাদনের অভিযোগে মিলটিতে অভিযান পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা ও ৪৮ ঘন্টার মধ্যে মিলের আশেপাশে থেকে পচা, দুর্গন্ধ, শ্যাওলাযুক্ত গম সরিয়ে ফেলার নির্দেশ দেন।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মাহফুজুর রহমানের নেতৃত্বে র্যাব মিলটিতে অভিযান পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।


