ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে এক নারী ও একশিশুসহ নতুন করে ৫ জন শনাক্ত হয়েছেন।
বুধবার ২৯ জনের র্যাপিড টেস্টে ৫ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ৩৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি জানান, তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ জন, চিকিৎসা নিচ্ছেন ২৭৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ জন।


