ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকালে রহনপুর-আড্ডা সড়কের রহনপুর পৌর এলাকার ধুলাউড়ি হোমিওপ্যাথি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার সকালে একটি পিকআপ ভ্যান ব্যাটারি চালিত একটি অটো ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান আরোহী রহনপুর ইউনিয়নের পাথরপুজা গ্রমের মৃত মজিবুর আলির ছেলে আফসার আলি (৬০) ঘটনাস্থলেই মারা যায়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news