IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> লকডাউনের প্রথম দিনে ১৭ হাজার টাকা জরিমানা

লকডাউনের প্রথম দিনে ১৭ হাজার টাকা জরিমানা

জরিমানা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : স্বাস্থ্যবিধি এবং নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে লালমনিরহাট পৌরসভা এলাকায় লকডাউনের প্রথম দিনে ৫৪টি মামলায় সর্বমোট ১৭ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত লালমনিরহাট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটি টিম শহরের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ১হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১হাজার ১২২ জন এবং মারা গেছেন ২১ জন। এর আগে গত বুধবার দুপুরে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় পৌরসভা এলাকায় সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, জুনের শুরু থেকে সীমান্ত জেলা লালমনিরহাটে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় করোনা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। এ কারণে সংক্রমণ মোকাবিলায় শনিবার সকাল থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, লালমনিরহাট পৌরসভা এলাকায় লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা অমান্য করায় ৫৪ মামলায় মোট ১৭ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

তিনি বলেন, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা শহরের প্রবেশদ্বারগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31