ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : মহামারী করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষ ও পথচারীদের সুরক্ষা এবং জনসচেতনতার লক্ষে নাটোরের সিংড়ায় স্থানীয় সাংসদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ২টায় সিংড়া বাসষ্ট্যান্ড ও জয়বাংলা মোড়ে দুটি বুথ স্থাপনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এম সামিরুল ইসলাম।
করোনা প্রতিরোধক এই বুথে হাত পরিস্কারসহ পুরাতন মাস্ক রেখে বিনা মূল্যে নতুন মাস্ক নেওয়ার সু-ব্যবস্থা আছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুলসহ আরও অনেকে।


