ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ঠিকাদারী লাইসেন্স নবায়ন না করায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর মেয়র কে উকিল নোটিশ দিয়েছে এক ভুক্তভোগী ঠিকাদার। গত ১৪ জুন চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের এ্যাডভোকেট আব্দুস সাত্তার তার পক্ষে এ উকিল নোটিশ জারি করেন।
জারীকৃত উকিল নোটিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলীনগর এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে মাহফুজুর রহমান রহনপুর পৌরসভার একজন লাইসেন্সধারী প্রথম শ্রেণীর ঠিকাদার। তার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা নবায়নের জন্য পৌর কর্তৃপক্ষে সাথে যোগাযোগ করলে তা নবায়ন করতে পৌর কর্তৃপক্ষ অসম্মতি জ্ঞাপন করে। এর ফলে ওই আইনজীবি পৌর কর্তৃপক্ষকে উকিল নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে এ বিষয়ে লিখিতভাবে জানাতে বলেছে। অন্যথায় পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের করা হবে বলে উকিল নোটিশে মাধ্যমে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন জানান, ওই ঠিকাদার লাইসেন্স নবায়ন নিয়ে যে অভিযোগ করেছে তা মিথ্যা। তিনি এখন পর্যন্ত এ বিষয়ে আমার সাথে যোগাযোগ করেনি। উকিল নোটিশের বিষয়ে পৌরসভার লাইসেন্স পরিদর্শক ব্যবস্থা নিবেন।


