IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে আপন ভাবির অর্ধনগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১

বদলগাছীতে আপন ভাবির অর্ধনগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে এক গৃহবধু আপন (ভাবি) (৩৮) এর গোপনে মোবাইল ফোনে অর্ধনগ্ন ছবি তুলে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করছে দুই দেবর। অর্থ না দিলে অর্ধনগ্ন ছবিগুলি ফেইসবুক এর মধ্যেমে ছড়িয়ে দেয়ার বারবার হুমকী দিলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অবশেষে মামলা হয়েছে।

অভিযুক্ত এনামুল হোসেন ওরফে মামুন ও ফরহাদ হোসেনের নাম উল্লেখ করে দুই জনের নামে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় মামলা করেন ভুক্তভোগী ঐ গৃহবূধু। মামলার প্রেক্ষিতে এনামুল হোসেন ওরফে মামুন (৩৮) নামের আসামীকে তাঁর নিজ বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের শর্মাপুর নামক গ্রামে।

থানা সূত্রে জানা যায়, প্রায় ২৭/২৮ বছর আগে ঐ গৃহবধুর বিয়ে হয়। ঐ দম্পতির ঘরে ২টি কন্যা সন্তান আছ। গত ১৪/১৫ বছর আগে এনামুল হোসেন ওরফে মামুন গোপনে ওই গৃহবধূর অশ্লীল অর্ধনগ্ন ছবি তোলেন। পরে ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধুর কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা আদায় করে আসছিলো। পরে তার ছোট ভাই ফরহাদ হেসেন তার বড় ভাই মামুনের কাছ থেকে ছবিটি পায়। ছবিটি পাওয়ার পর একইভাবে ফরাদ হোসেনও ওই গৃহবধৃকে ভয় দেখিয়ে পর্যায় ক্রমে টাকা নিতে থাকে। পরবর্তীতে গৃহবধু তাঁদেরকে আর টাকা না দিতে চাইলে। তারা দুই ভাই ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গৃহবধূ বিষয়টি তার বড় মেয়েকে খুলে বলেন। তখন তার বড় মেয়ে ১ নং বিবাদী এনামুল হোসেন ওরফে মামুন (চাচা) এর নিকট মোবাইল ফোনের মাধ্যেমে ঘটনাটির বিষয়ে জানতে চাইলে। বিবাদী তখন আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এবং গত ২৭/৬/২১ ইং তারিখে দুপুর ১২টা ৫৮ মিনিটে মামানু তার ইমো আইডি থেকে ওই গৃহবধুর বড় মেয়ের ইমো আইডিতে তার মায়ের অর্ধনগ্ন ছবি পাঠায়। এরপর ঐ গৃহবধু ১ জুলাই থানায় লিখিত অভিযোগ দিলে রাত সড়ে ১০ টায় থানায় মামলা দায়ের হয়।

ওই গৃহবধূ বলেন, আমার স্বামী সেনাবাহিনীতে চাকুরী করছিলেন সেই সুবাদে দির্ঘ দিন আমি বাড়িতে একা থাকতাম। এনামুল হোসেন ওরফে মামুন ও ফরহাদ হোসেন আমার স্বামীর আপন ভাই। ১৪/১৫ বছর আগে আমার দেবর মামুন ও ফরহাদ গোপনে আমার অর্ধনগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় আমার কাছ থেকে টাকা নিচ্ছিলো। এবং পরে বিভিন্ন ভাবে ভয় দেখায় সেই ভয়ে আমি তাদেরকে টাকা দিয়ে আসছিলাম। আমার স্বামী রির্টাড করার পর বাড়িতে চলে আসে। তারপরও তারা আমার কাছে বিভিন্ন সময় টাকার দাবী করলে আমি টাকা দিতে রাজি না হওয়ায়। ঐ ছবি আমার বড় মেয়ের ইমোতে দিয়ে দেয় মামুন। বিষয়টি আমার স্বামীর সাথে আমি আলাপ করি। বিনা অপরাধে সম্মান হারাচ্ছি আমি। মামলা করার পর এনামুল হোসেন ওরফে মামুনকে গ্রেপ্তার করছে থানা পুলিশ। ২য় অভিযুক্ত ফরহাদ হোসেনকেও গ্রেপ্তার করতে তৎপর রয়েছে পুলিশ। আমি জড়িতদের কঠিন শাস্তি চাই।

এবিষয়ে বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী ঐ গৃহবধুর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করে অভিযুক্ত ১নং আসামী এনামুল হোসেন ওরফে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ২য় অভিযুক্ত আসামী ফরহাদ হোসেন পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত মামুনকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31