ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে সাড়ে ৮৩ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ রহমত আলী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে সদর উপজেলার দিয়াড় ধাইনগর এলাকায় এ অভিযান চালায় র্যাব সদস্যরা।
ধৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর বাখরালী গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড়ধাইনগর গ্রামের দিয়াড় ধাইনগর খেয়াঘাট এলাকার জনৈক এমদাদুল হকের চায়ের দোকানের সামনে এক ব্যক্তি অবৈধ ভারতীয় বিড়ি বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল সোয়া ৭টার দিকে র্যাব সদস্যরা উক্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পাতার বিড়িসহ উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


