IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় করোনা প্রতিরোধে মাঠে সেচ্ছাসেবীরা

পত্নীতলায় করোনা প্রতিরোধে মাঠে সেচ্ছাসেবীরা

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় অতি মারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে প্রশাসন, পুলিশ, সেনা বাহিনী, বিজিবি, আনসার, গ্রামপুলিশ এর পাশাপাশি এবার নজিপুর পৌরসভা ও উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গঠন হয়েছে সেচ্ছাসেবী টিম তারা পাড়া মহল্লার মানুষকে সচেতন করছে। জরুরী সেবায় সহযোগীতা করছেন।

রোববার বিকালে পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকার পুইয়া স্কুলের মোড় ও সোনালী ফিলিং স্টেশন মোড় এলাকায় দেখা যায় এক দল তরুন হ্যান্ড মাইক হাতে মানুষকে সচেতন করছে। দোকান পাট না খোলার জন্য ব্যবসাীদের অনুরোধ করছেন।

করোনা প্রতিরোধে জরুরী সেবা প্রদানে নিয়োজিত সেচ্ছাসেবক হিসাবে উপস্থিত ছিলেন, রুহুল আমিন, প্রসেনজিত কুমার, আনন্দ কুমার, নয়ন কুমার, সত্য চন্দ্র, দেলোয়ার হোসেন, জুয়েল রানা, সুজয় চন্দ্র, কালি চরন, সাজেদুল ইসলাম সুপদ কুমার প্রমূখ। স্থানীয় ব্যবসায়ী তাদের ভূয়সী প্রশংসা করেন।

এ বিষয়ে নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বলেন, আমরা নৈতিক এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে করোনা প্রতিরোধে জরুরি সেবা প্রদানের লক্ষে টিম গঠন করেছি যারা ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করছে। জনগণের আন্তরিক উপলব্ধির কারণে চলমান লকডাউন আপাতদৃষ্টিতে সফল বলেই মনে করেন এই পৌরপিতা। পৌরবাসীকে ধন্যবাদ জানিয়ে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ বলেন, রোববার ৩১ টি নমুনার এন্টিজেন টেস্টে ৪ জন পজিটিভ। উপজেলায় এ পযর্ন্ত মোট পজিটিভ ৩৪১ জন, মোট সুস্থ ২৪৩ জন, মোট মৃত‍্যু ৬ জন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার বলেন, করোনা প্রতিরোধ বিষয়ক এক সভায় খাদ্যমন্ত্রীর ধারণার আলোকে আমরা নজিপুর পৌরসভা এবং উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মোট একশত আট (১০৮) টি দলে দশজন করে সর্বমোট ১০৮০ জন স্বেচ্ছাসেবক এবার স্থানীয় প্রসাশনের সঙ্গে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণের আন্তরিক সহায়তার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31