ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বিভিন্ন সময়ে ভোলাহাট থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র শেরে বাংলা স্মৃতি সম্মাননা এ্যাওয়ার্ড ২০২১ পদে ভূষিত হলেন।
শনিবার (২৬ জুন) বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষে থেকে এই সম্মামনা প্রদান করা হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ হিসাবে মাহবুবুর রহমান যোগদানের পর থেকেই এই থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ শুরু করেন। ভোলাহাট থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
ভোলাহাট থানা দলদলী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার ওমর ফারুক বলেন, বর্তমান আমাদের থানার ওসি একজন সৎ ও পরিশ্রমী মানুষ। তিনি সর্বদা মানুষের আইনি সেবা দিয়ে থাকেন ।
ভোলাহাট থানার জামবাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আব্দুস সামাদ জানান, আমার ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম ব্যাপকভাবে দেখাশোনা করেন তিনি।
ভোলাহাট থানার গোহালবাড়ী ইউনিয়নের মসজিদের এক ইমাম সাহেব জানান, তিনি ওসি হিসাবে যোগদানের পর থেকেই আমার থানা এলাকার আইন-শৃংখলার ব্যাপক উন্নয়ন হয়েছে।
ভোলাহাট সদর ইউপি ইয়াজদানী জর্জ বলেন, ভোলাহাট থানার ওসি যোগদানের পর থেকে আমার ইউনিয়ন এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হয়েছে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি নাগরিকের ঘরে ঘরে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে পুলিশ বাহিনীতে যোগদান করেছি। বাকি জীবনটা যেন মানুষের সেবা দিয়ে যেতে পারি সেটাই আমার জন্য বড় পাওয়া।


