ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ লুৎফর রহমান(৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী—-রাজিউন)। তিনি সোমবার সকাল ৮টায় নিতপুর বাংগালপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তাকে একইদিন বিকালে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, নিতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহমেদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম শোক প্রকাশ করেছেন।


