ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ভূমিহীনদের প্রদত্ত সরকারী বাড়ী পরিদর্শন করেন এবং সেই ভূমিহীন পরিবারে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী তুলে দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) রাজিয়া সুলতানা।
রোববার ৪ জুলাই বেলা ১২টায় ছাতড়া বাজারে সদ্য হস্তান্তরিত ভূমিহীদের সরকারী বাড়ী পরিদর্শন ও সেই পরিবারের হাতে প্রধানমন্ত্রী উপহার ত্রাণ সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির, চন্দননগর ইউপি সদস্য নাজমুল হক, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হারেজ আলী।


