IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে হুহু করে বাড়ছে পানি

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে হুহু করে বাড়ছে পানি

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা নদীতে হুহু করে বাড়ছে পানি। ফলে পানিতে জমি ও ফসল তলিয়ে যাচ্ছে।

সোমবার (০৫ জুলাই) বিকেল ৫টায় দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৪শ’৮৫ সেন্টিমিটার। সোমবার পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৩শ’৬৫ সেন্টিমিটার। ২৪ঘন্টায় পদ্মায় পানি বৃদ্ধি পাচ্ছে ১২ সেন্টিমিটার করে।

ভেড়ামারা উপজেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকা প্লাবিত হচ্ছে। সেই সঙ্গে তলিয়ে গেছে এসব এলাকার বীজতলা, সবজিবাগান, পাট,বাদাম,আখ ও তিলক্ষেত এবং কলার বাগান।

পাবনার পানি উন্নয়ন বোর্ড ও উত্তরাঞ্চল পানি পরিমাপক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, সোমবার বিকেল ৫টায় পাকশীর পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি পরিমাপ করে প্রবাহ রেকর্ড করা হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৭শ’১৩ কিউসেক। পানির এই বৃদ্ধি অস্বাভাবিক বলে জানান তিনি। গত বছর ৫ জুলাই/২০ পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৯৭ সেন্টিমিটার। পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ঐ সময় ৫ লাখ ৬১ হাজার ৭শ’ কিউসেক। গত বারের তুলনায় এবার পদ্মায় দ্রুতগতিতে পানি আসছে। যার ফলে পানির ফ্লোমাত্রা অনেক বেশী। এ বছর এই সময়ে পদ্মার পানি যেভাবে বাড়ছে তাতে বর্ষার আগেই বিপৎসীমার কাছাকাছি গিয়ে ঠেকতে পাওে বলে ধারোনা করা হচ্ছে। এদিকে পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মার কিনারায় চরএলাকার অসংখ্য কৃষকের আবাদ করা ফসল এরই মধ্যে তলিয়ে গেছে।

হাইড্রোলজি বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, উজানে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এ বছর বর্ষার আগেই পদ্মা নদীতে পানি দ্রæত গতিতে বাড়তে শুরু করছে।

তবে পানি বৃদ্ধি পেলেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, পদ্মা নদীতে ১৩ দশমিক ২৫ মিটার বিপৎসীমা, যার অনেক নিচ দিয়ে এখন নদীর পানি প্রবাহিত হচ্ছে। ফলে পদ্মা নদীর আগাম পানি বৃদ্ধির ফলে, আগাম বন্যার আশঙ্কা রয়েছে।

পদ্মা তীরবর্তী গোরাপ নগর এলাকার নৌকার মাঝি হাসমত আলী বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে, নৌকা চালানো অনেক সহজ হয়েছে ।

এদিকে পদ্মায় পানি বৃদ্ধির ফলে, নদী ফিরতে শুরু করেছে তার আপন শোভায়, পানি বাড়ার সাথে সাথে ফুটে উঠছে নদীর সৌন্দর্য। নদীর সৌন্দর্য দেখতে অনেকেই নদী তীরে ঘুরতে আসছেন। প্রতিদিন বিকেলে পদ্মা পাড়ে ভীড় জমাচ্ছে মানুষ।

কৃষক আমিনুর ইসলাম জানান, কয়েকদিন ধরে বৃষ্টিতে এমনিতেই মাঠের শাক-সবজিসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ওপর পদ্মায় হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নতুন করে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। শত শত কৃষক ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছেন।

ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শায়খুল ইসলামের দেওয়া তথ্য মতে, এ বছর নদী দ্রুত পানি আসছে। পদ্মার চরাঞ্চলে বিভিন্ন ফসলের আবাদকৃত প্রায় এক হাজার হেক্টর জমির ফসল পানির নিচে। নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের বিস্তৃীর্ণ এলাকার আবাদি ফসল তলিয়ে যাচ্ছে।

চর গোলাপ নগর গ্রামের কৃষক মতিয়ার রহমান বলেন, চরে আমার ৩ বিঘা জমির ফসল পুরোটাই এখন পানিতে থৈথৈ করছে।

কৃষক হেলাল উদ্দীন জানান, এ বছর তেমন বন্যা না হওয়ায় চরের ৫ বিঘা জমিতে আগাম মাষকলাই চাষ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু পদ্মার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ফসল তলিয়ে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031