IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে প্রশাসনের সামনেই চলছে যানবাহন, খোলা হচ্ছে দোকানপাট

নিয়ামতপুরে প্রশাসনের সামনেই চলছে যানবাহন, খোলা হচ্ছে দোকানপাট

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে কঠোর লকডাউনের ৭ম দিনে উপজেলার সাধারণ মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন বাজার, অলিগলি, রাস্তায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবির টহল থাকলেও কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের চলাচল বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা সদরের তিনমাথার মোড়ে পুলিশি চেকপোষ্ট থাকলেও কোন ভ্যান, মোটরসাইকেল কিংবা অটো চার্জার চালক বা যাত্রীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে না তারা কোথায় এবং কেন যাচ্ছে? সম্পূর্ণ বাধাহীনভাবেই চলাচল করছে সাধারণ মানুষ। উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনেই জমা হয়ে আছে চার্জার ভ্যান।

কঠোর লকডাউনের প্রথম দুতিন দিন মানুষ ঘরে থাকলেও এখন আর থাকতে চায় না। তাছাড়া সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত শুধুমাত্র মুদিখানার দোকান খোলা রাখার অনুমতি দিলেও এই সুযোগে অন্যান্য দোকানীরা তাদের দোকান খুলে বসে থাকে। দোকান খোলা থাকার কারণেও সাধারণ মানুষের ভীড় বেড়েছে বলে অনেকে মনে করছেন। পাশাপাশি কিছু কিছু হোটেল পার্সেল বিক্রির অজুহাতে হোটেলের প্রধান দরজা বন্ধ রেখে ভেতরে চেয়ার টেবিলে বসেই খাবার খাওয়াচ্ছে।

উপজেলা সদর, ছাতড়া বাজার, বামইন বাজার, খড়িবাড়ী বাজার, গাংগোর বাজার, নিমদীঘি বাজার, গাবতলী বাজার, শিবপুর বাজারসহ উপজেলার বিভিন্ন গ্রামে কিছু কিছু দোকানদাররা গোপনে তাদের বেচা কেনা করে যাচ্ছে। প্রত্যন্ত গ্রামে একটু একটু করে চা ষ্টলগুলো খুলে বসছে। এই সুযোগে গ্রামের সাধারণ মানুষরা সেই সব চা ষ্টলে বসে আড্ডা দেওয়া শুরু করেছে।

উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) প্রতিদিন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটি চলেছেন কঠোর লকডাউন বাস্তবায়নে। যারা মাস্ক পরে না বা সরকারী বিধিনিষেধ ও স্বাস্থবিধি লংঘন করছে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করছে। অপরদিকে করোনা প্রতিরোধে ইউনিয়ন, ওয়ার্ড কিংবা গ্রাম কমিটি নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন।

কঠোর লকডাউন বাস্তবায়ন, সরকারী বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি পালনে করোনা প্রতিরোধে ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম কমিটিগুলোকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে মনে করছেন সচেতন মহল।

বর্তমানে নিয়াতমপুর উপজেলা করোনা সংক্রমণ নিম্নমুখী। বর্তমান পরিস্থিতি অনেক ভালো। কয়েক সপ্তাহ কঠোরভাবে লকডাউন পালন করায় এ সুফল পেয়েছে উপজেলাবাসী। যদি আবারও সাধারণ মানুষ কঠোর লকডাউন পালনে অনিহা প্রকাশ করে, সরকারী বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি পালনে অবহেলা করে তাহলে আবারও উপজেলায় করোনা পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে বলে মনে করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় প্রশাসন মনে করেন, শুধুমাত্র লকডাউন দিয়ে করোনাকে মোকাবেলা করা যাবে না। যতক্ষন না সাধারণ মানুষ নিজেরা সচেতন না হবে। নিজেরা সরকারী বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে না চলবে। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। অতি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31