ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়।
গত ৭ জুলাই বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খাদ্য সহায়তা প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
নিয়ামতপুর সদর ইউনিয়নে ১শ ৩০ জন এবং বাঁকী ৭টি ইউনিয়নে প্রতিটিতে ১শজন করে উপজেলায় মোট ৮শ ৩০ জনকে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সহায়তা ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার তেল প্রদান করা হয়।


