IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে বিক্রির জন্য প্রস্তুত দেড় লাখেরও বেশি পশু

চাঁপাইনবাবগঞ্জে বিক্রির জন্য প্রস্তুত দেড় লাখেরও বেশি পশু

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : জুলফিকার আলী নামের এক খামারি বলেন, আমার ১০ মণের ওপরে হবে, এমন ৪টি গরু আছে। প্রতিবছর কোরবানির হাট শুরু হয় মাস দেড়েক আগে থেকেই। দেশের বিভিন্ন এলাকার ব্যাপারিরা বাড়ি বাড়ি ঘুরে গরু কেনেন। এবার তা দেখছি না। পোষা গরুগুলোর আশানুরুপ দাম না পেলে সব শেষ হয়ে যাবে আমার। ঈদের প্রায় সপ্তাহখানেক আগেই ঢাকার কোন এক পশুর হাটে গিয়ে বিক্রি করার ইচ্ছে রয়েছে আমার।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে এবার আগ্রহী কোনো ব্যাপারির দেখা নেই। কোরবানির আগমুহূর্তে জমজমাট হাট বসার সম্ভাবনাও নেই বললেই চলে। আগের কোরবানির ঈদে জেলার বাইরে থেকে গরুর পাইকাররা আসতো, এবার তো করোনা ভাইরাসের কারণে আসতে পারছেন না। আমার গরুগুলোর দাম সঠিকভাবে পাবো কিনা চিন্তায় আছি।

সাইদুল নামের এক খামারি বলেন, এবার কোরবানির ঈদের জন্য ১৫টি গরু ও ৭টি খাসি আমার খামারে আছে। গ্রামের যারা কোরবানিযোগ্য পশু খুঁজছেন তারা যোগাযোগ করে খামারে আসছেন। তারা খাসি আর গরু কেনার জন্য দামদর করছেন কিন্তু আশানুরুপ দাম না হওয়ায় বিক্রি করছি না। যদি পশুর হাট বসার নির্দেশনা দেয় তাহলে আশানুরুপ দাম পাবো, না হলেই গ্রামেই লোকসান করে বিক্রি করতে হবে।

তিনি আরও বলেন, সারা বছরই আমরা গরু কেনাবেচার মধ্যে থাকি। কোরবানির আগের কিছুদিন সব থেকে বেশি ব্যবসা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই মাস ধরে নিয়মিত হাট বসতে পারছে না। আর কোরবানির আগমুহূর্তে হাট বসার সম্ভাবনা খুবই কম।

জেলা শহরের মীরপাড়ায় টি ইসলাম গট ডেইরি ফার্মের মালিক তরিকুল ইসলাম বলেন, এ বছর কোরবানিতে ৫০টি খাসি ও ১৫টি গাড়ল বিক্রি করব। চলমান লকডাউনে পশুর হাট বন্ধ থাকায় আমার ছেলে এবি মাসুদ নামের ফেসবুক আইডি থেকে খাসি ও গাড়ল বিক্রির জন্য প্রচার চালাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর জেলায় বিভিন্ন খামারে কোরবানিযোগ্য পশু রয়েছে ১ লাখ ৬৩ হাজার ৭৮৬ টি। আর এ বছর কোরবানি জন্য পশুর চাহিদা আছে ১ লাখ ৩ হাজার ৭৭৮টি।

জেলার খামারিদের অনলাইনে কোরবানিযোগ্য পশু বিক্রি করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031