ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : দেশে চলমান লকডাউনের কারনে দূরপাল্লার বাস বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে গোমস্তাপুরের পরিবহন শ্রমিকরা। করোনা কালীন সময়ে কর্মহীন হয়ে পড়া এ পরিবহন শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। এখন পর্যন্ত কোন সরকারি সাহায্য পায়নি তারা।
গোমস্তাপুর উপজেলার রহনপুরের মাস্টার ও কর্মচারীরা গত মার্চ মাসের শুরু থেকে অদ্যবধি ঢাকাগামী সমস্ত কোচ বন্ধ থাকায় বেকার জীবন যাপন করছে। তাদের সকল আয়ের পথ বন্দ হয়ে গেছে। জীবন-জীবিকার তাগিদে অনেকেই ইতিমধ্যে বেছে নিয়েছেন অন্য পেশা।
এমতাবস্থায় ঢাকা কোচ কর্মচারী সমিতির সকল সদস্য প্রধানমন্ত্রীর নিকট করোনাকালে আর্থিক প্রণোদনার জন্য আকুল আবেদন করেছেন।
রহনপুর -ঢাকা কোচ মাস্টার সমিতির সভাপতি মোহাম্মদ আলী জানান, করোনা ভাইরাসের কারণে গত৪ মাস যাবৎ ঢাকা কোচ বন্ধ থাকায় আমাদের সকলকে অত্যন্ত কষ্টের সাথে দিন যাপন করতে হচ্ছে। ইতিমধ্যেই অফিস ঘরের ভাড়া বাকি পড়ে গেছে। বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারিনি। এ অবস্থায় সংসার চালাবার মতো সামর্থ্যও আমরা হারিয়ে ফেলেছি। তাই আমরা গত বছর উপজেলা প্রশাসনের নিকট সাহায্যের জন্য আবেদন করেছিলাম কিন্তু এখন পর্যন্ত আমরা কোন সাহায্য পায়নি। তাই নিরুপায় হয়ে আমরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
তিনি জানান, বর্তমানে গোমস্তাপুর উপজেলার রহনপুরে প্রায় ৭০ জন মাস্টারও তাদের সহকারী রয়েছে।


