IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় চেয়ারম্যানের বিরুদ্ধে ছোট ভাইকে মারপিটের অভিযোগ

পত্নীতলায় চেয়ারম্যানের বিরুদ্ধে ছোট ভাইকে মারপিটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ তার সহোদর আরও ৩ জনের এর বিরুদ্ধে ছোট ভাইকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের।

অভিযোগ সূত্রে জানাযায় গত মঙ্গলবার দুপুর ১২টার বাদী ইয়ামিন (২৭) পিতা হাফিজ উদ্দীন তারপৈতৃক সূত্রে পাওয়া জমিতে হালচাষ করতে গেলে বিবাদীগন নজরুল ইসলাম (৪২), ফজলুল রহমান (৪৫), আমিনুল ইসলাম (৪০), এনামুল (৩০) সর্ব পিতা হাফিজ উদ্দিন সাং- নরটুলী, থানা- পত্নীতলা তাকে বাধা প্রদান করেন এবং মারধর করেন।

বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।সে তখন জমি থেকে উঠে রাস্তার মোড়ে আসলে উক্ত বিবাদীগণ তার উপর ক্ষিপ্ত হইয়াতাকে কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন অংশে জখম করে। তখন তিনি মাটিতে নুয়ে পড়ার এক পর্যায়ে লোহার কুড়াল দিয়ে মারতে আসে। তার চিৎকার চেচামেচি শুনে স্থানীয় লোকজন তাদের হাত থেকে তাকে রক্ষা করে।

এসময় উপস্থিত ছিলেন, সামাদ (৪৫), শাহ আলম (২৮) সহ আরো অনেকেই।

প্রত্যক্ষদর্শী শাহ আলম ও কয়েকজন নাম প্রকাশে না করার শর্তে জানান, ইয়ামিনকে তার বড় ভাই নজরুল ইসলাম গালিগালাজ এর এক পর্যায়ে তাকে মারধর শুরু করলে, তারা কয়েকজন থামানোর চেষ্টা করলে তাদের কেও ধাক্কাধাক্কি শুরু করে। ইয়ামিনকে মেরে ফেলার কথা বারবার বলার এক পর্যায়ে লোহার কুড়াল দিয়ে তেড়ে আসলে তারা বাধা দেয়।

বাদি ও বিবাদী গণের বাবা আলহাজ্ব হাফিজ উদ্দিন বলেন, তার দুই পরিবার। প্রথম পরিবারের চার ছেলে সন্তান মোঃ নজরুল ইসলাম, মোঃ এনামুল, ফজলুর রহমান,ও আমিনুল ইসলাম। ছোট পরিবারের দুই ছেলে সন্তান ইউসুফ আলী ও ইয়ামিন। ছেলেরা বিয়ে করার পর তারা নিজেরা নিজেদের মতো করে চলাফেরা করে। তার ছোট ছেলে মোঃ ইয়ামিন ছাড়া কোন সন্তান দেখাশোনা না করায় তিনি ইয়ামিনকে গত ৫ ফেব্রুয়ারী ২০১৯ ইং তারিখে তার সম্পত্তি থেকে ০২ একর ৪০ শতাংশ জমি রেজিস্ট্রী করে দেয়। তার কয়েকদিন পর আমার বড় পরিবারের চার ছেলে এসে বসে বাবা আপনার সব জমি ছোট ছেলে মোঃ ইয়ামিন কে দিলেন তাদের কিছু দিবেন না।

তিনি বলেন. তাদের কে তো আগেই দিয়েছে, তারা যখন খুব জোর করছিল তখন তিনি তাদের ১৬ শতাংশ জমি রেজিস্ট্রী করে দিতে রাজি হয়। গত ১৯ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে তাদের কে তিনি ১৬ শতাংশ জমি রেজিস্ট্রী করে দেয় কিন্তু পরবর্তী তে জানতে পারে তারা তার নিকট থেকে ১৫৫ শতাংশ জমি রেজিস্ট্রী করে নেয়। তিনি আমার ছোট ছেলে ইয়ামিন কে যে জমিগুলো দেয় সেগুলোও রেজিষ্ট্রী করে নেয়। তারা এখন আমার বড় পরিবারের ছেলে নজরুল ইসলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার ক্ষমতার জোরে তারা সবাই তার ছোট ছেলে ইয়ামিনকে জমি চাষ করতে দিচ্ছে না। জমি চাষ করতে গেলে মারপিট করছে।

তিনি আরো জানান, তারা আমার নিকট থেকে জমি জোর করে রেজিষ্ট্রী করে নিয়েছে এব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

বাদী ইয়ামিন বলেন তিনি, ভাইদের সবার ছোট এবং বাবার অন্য পক্ষের সন্তান বলে বড় ভাইয়েরা তাকে ঠকাচ্ছে তিনি এর সুষ্ঠু বিচার দাবী করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, তাঁকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ সাজানো হয়েছে। এই জমি তিনি তাঁর বাবার কাছ থেকে টাকা দিয়ে ক্রয় করেছেন। তার কাগজ পত্র দলিল আছে। ইয়ামিন তার ছোট ভাই সে তার (নজরুলের) জমিতে হাল চাষ করতে গেলে সে তাকে বারন করেছে। ওই জমি যদি ইয়ামিনের হয়ে থাকে তাহলে সে কাগজ পত্র নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31