IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ভোলাহাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ফাটল

ভোলাহাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ফাটল

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : ছয় মাস না যেতেই চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরে ফাটল দেখা গেছে। উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের ১৩ টি ঘরের মধ্যে ২ টি ঘরে ফাটল ধরেছে।

বাকি ১১টি ঘরে ফাটল না ধরলেও সে ঘরগুলোতে বাসরতরা আতঙ্কে জীবন যাপন করছে।

ভোলাহাট উপজেলা সূত্রে জানা যায়, প্রথম দফায় চলতি বছরের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৩১৯টি ঘর উদ্বোধন করেন। যার মধ্যে ভোলাহাট উপজেলা বরাদ্দ পেয়েছিলো ১৫৭টি ঘর।

উপকারভোগীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছেন আমরা খুশি। আমাদের ঘরগুলো রাস্তার পাশের ডোবা জায়গায় বালিমাটি ভরাট করে নির্মাণ করা হয়েছে। ভরাট মাটিগুলো আষাঢ়ে বৃষ্টি হওয়ায় দেবে যাচ্ছে, যার কারণেই ঘরগুলোতে ফাটল দেখা দিয়েছে। ঘর নির্মাণের সময় নিম্নমানের সিমেন্ট ব্যবহার করায়, হালকা বাতাস হলেই সিমেন্ট আর বালু ঝরে পড়ছে।

ওই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা কালু বলেন, আমার ঘরের দেয়ালে ফাটল ধরেছে আমি খুব চিন্তায় আছি।

গোহালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, আশ্রয়ন প্রকল্পে ১৩টি ঘর নির্মাণ করা হয়েছে। ফাটল নয়, চির ধরেছে। এই চিরগুলো বড় বড় বিল্ডিং এ দেখা দেয়। ইউএনও’র নির্দেশে এগুলো খুব শিগগিরই মেরামত করা হবে।
প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তা (পিআইও) কাউসার আলম এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সমর কুমার পাল বলেন, গোহালবাড়ী এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে ফাটল ধরার কথা শুনে সরজমিনে পরিদর্শন করেছি। ওই ঘরে ফাটল ধরেনি মাটির কারণে হালকা দাগ পড়েছে। আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে ওই ঘরগুলো খুব দ্রুত মেরামত করার আদেশও দিয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31