ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে কোভিট-১৯ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
এনজিও সংস্থা ব্র্যাকের আয়োজনে উপজেলার শাহাগোলা ইউনিয়নের পল্লী সমাজের নেতৃবৃন্দদের সমন্বয়ে এ সভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা সিনিয়র ব্যবস্থাপক মো. ইলিয়াস সরকার।
গত বৃহস্পতিবার কোভিট-১৯ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, ভিজিএফ’র তালিকা প্রণয়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক রোজিনা আক্তার, ইউপি সদস্য সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, ব্র্যাকের আইন সহায়তা কর্মসূচির সংগঠক শ্যামলী আক্তার প্রমুখ।


