ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরের বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুলপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাফর আহমেদ (৮৫) শুক্রবার রাত ৯.০০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এছাড়া তিনি নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ, নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ ও রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।
শনিবার সকাল ১০ টার সময় তাঁর নিজ গ্রাম উপজেলার দাঁইড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি মৃত্যুকালে স্ত্রী, একমাত্র পুত্র এবং দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সাবেক এমপি আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
এছাড়া উপজেলার মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট এ শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম সেলিম ও যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম লিটন।


