IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ

পত্নীতলায় আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ১ম ও ২য় পর্যায় নির্মিত/নির্মাণাধীন ঘর সমূহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ।

শনিবার (১০ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা প্রকল্পের সহকারী পরিচালক বদরুল আলমের নেতৃত্বে একটি কারিগরী টিম উপজেলার বাদপুইয়া ও চান্দইলে মোট ২৭ টি ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঘরগুলোর ভেতর ও বাহিরে ভাল করে দেখেন এবং ঘরে বসবাসরত উপকারভোগীদের সাথে কথা বলে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।

এসময় সঙ্গে ছিলেন, উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল তানিম ও আরিফুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শোয়েব খান, উপজেলা প্রৌকশলী সৈকত দাস, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক বৃন্দ প্রমূখ।

উল্লেখ, উপজেলার ৮ টি ইউনিয়নে ১ম পর্যায়ে ১১৪টি ও ২য় পর্যায়ে ১১৭ টি ঘর নির্মাণ হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার বলেন আন্তরিকতার সাথে শতভাগ ড্রয়িং, ডিজাইন এবং এস্টিমেট অনুযায়ী কাজ করা হয়েছে এরপরও কোথাও যদি ছোটখাট কোন সমস্যা দেখা দেয় তা সংগে সংগে ঠিক করে দেয়া হবে।

তিনি আরো অনুরোধ করেন, প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্যেগের বাস্তবায়নে দু একটি ছোটখাট সমস্যার কারণে ঢালাও সমালোচনা না করে বরং এ প্রকল্পের কাজ আরো সুন্দরভাবে বাস্তবায়নে সকলের গঠনমূলক পরামর্শ এবং মিডিয়াসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন প্রধানমন্ত্রীর স্বপ্ন ভুমিহীন ও গৃহহীন মুক্ত বাংলাদেশ গঠনে উপজেলা প্রশাসন পত্নীতলা সামনের দিনগুলোতে আরও স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাবে।

চান্দইল এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উপকারভোগী নারী ফুলমনি বলেন তাদের কোন ঘর ছিলনা, ব্যাড়া দিয়ে ঝুপড়ি করে থাকতেন অন্যের জমিতে, সারা দিন কাজ করে এসে বৃষ্টির দিনে খুব কষ্ট হতো, রাতে ঘুম হতো না বাচ্চাদের নিয়ে রাতে বসে থাকতে হতো।

জমিসহ ঘর পেয়ে ফুলমনি খুব খুশি, আবেগ আপ্লুত হয়ে বলেন, তার নিজের নামে জমি ও ঘর হবে কোনদিন কল্পনাও করেন নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেছেন তিনি। প্রধান মন্ত্রীর উপহার জমিসহ ঘর পেয়ে ফুলমনির মতো অনেকেই নতুন করে বাঁচবার স্বপ্ন দেখছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31