ধূমকেতু প্রতিবেদক, পোরশা : “অধিকার ও পছন্দই মুল কথা: প্রজননস্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে কাক্সিক্ষত জন্মহারে সমাধান মেলে” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে বিশ্ব জনসংখ্যা দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় ভার্সুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
সভাপতিত্ব করেন, ইউএনও নাজমুল হামিদ রেজা।
স্বাগত বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান।
এসময় স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার জন্য ছয় ক্যাটাগরিতে প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে সনদ এবং ক্রেস্ট প্রদানের জন্য নির্বাচিত করা হয়।
নির্বাচিতরা হলেন, নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম শাহ্, গাঙ্গুরিয়া পরিবার কল্যাণ কেন্দ্রের এসিএমও মোরনা খানম, বড়গ্রাম কল্যাণ কেন্দ্রের আতিকুল হোসেন, নিতপুর ইউনিয়নের এফটিআই তৌহিদুল ইসলাম, পরিবার কল্যঅণ সহকারি সুফিয়া খাতুন ও পরিবার কল্যাণ পরিদর্শক শরিফুন নেছা।


