ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরের যমুনা ডিষ্টিলারী ও যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য শিল্পপতি নূরুল ইসলাম বাবুল এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার যোহরের নামাজের পর নাটোরের যমুনা ডিষ্টিলারী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক আলমগীর হোসেন, পরিদর্শক খলিলুর রহমান ও মাসুদুর রহমান তালুকদার, যমুনা ডিষ্টিলারী লিমিটেড নাটোরের টেকনিক্যাল পরিচালক এ, কে, এম সিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক অশোক কুমার বসু এবং নাটোরের বিশিষ্ট শিল্পপতি কামাল উদ্দিন।
অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য শিল্পপতি নূরুল ইসলাম বাবুল এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।
অতিথিরা বলেন, দেশবরেণ্য শিল্পপতি নূরুল ইসলাম বাবুল যে ভাবে সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন এমন শিল্পপতির আমাদের দেশে বড়ই অভাব। তিনি দেশের লাখ লাখ বেকার মানুষের কর্মসংস্থান করে গেছেন।
পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান। দোয়া মাহফিলে যমুনা ডিষ্টিলারী লিমিটেড নাটোরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।


