ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর পত্নীতলায় করোনা সংকট মোকাবিলায় বিপদগ্রস্থ, কর্মহীন, দরিদ্র অসহায় ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১টায় নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারমেন খাদিজাতুল কোবরা মুক্তা।
এসময় প্রত্যেকের ২০ কেজি চাল, দুই কেজি ডাল, পেঁয়াজ, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি লবন, মুড়ি, পাঁচ কেজি আলু ও পাঁচটি সাবান বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, টিএমএসএস এর উপদেষ্ঠা আনোয়ারুল ইসলাম বাচ্চু, ডোমেইন প্রধান রাজশাহী আব্দুল রাজ্জাক প্রমুখ।


