ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরের গোপালপুরে মডেল প্রেসক্লাব এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার গোপালপুরে এ প্রেসক্লাব এর উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
ক্লাবের আহ্বায়ক শাহ আলম সেলিম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম লিটন এর সঞ্চালনায় ক্লাব এর কনফারেন্স রুমে উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার, লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তৌহিদ আকতার পান্না, বৈশাখী টেলিভিশনের নাটোর প্রতিনিধি ইসাহক আলী।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, দেশের দূর্ণীতি অনিয়ম তুলে ধরে যেমন দেশের মানুষের চোখ খুলে দেয়া সাংবাদিকদের দায়িত্ব তেমনি সরকারের উন্নয়ন কর্মকান্ডও জাতির সামনে প্রকাশ করে মানুষকে উৎসাহ দেয়াও সাংবাদিকদের কর্তব্য। তিনি সকল সকল সংবাদকমিদের আরো দায়িত্ববান হয়ে কাজ করার আহবান জানান। পরে ক্লাবের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম লিটন এর জন্মদিন উপলক্ষে অতিথিদের কেক কাটা হয়।


