ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলা দোগাছি ইউনিয়ের দোপকোলায় নিখোঁজের তিনদিন পর সোমবার সকালে রুহুল আমিন (৩০) নামক এক বুদ্ধি প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দোপকোলা মান্নান ফকিরের ছেলে।
এলাবাসাী ও তার পরিবার জানান, গত শনিবার বিলে বোনের সাথে বিলে শাক তুলতে যায় রুহুল, বোন কে বলে তুমি বাড়ি যাও আমি ব্যাক ভরে শাক তুলে বাড়ি যাবো। সেখান থেকে নিখোঁজ হয় তিনি। তার পর থেকে পরিবারে লোকজন খোঁজাখুঁজি করলে বিল থেকে তার লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে।
ঘটনা স্থলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম পরিদর্শন করেন। তিনি জানান, সকালে এলাকাবাসী আমাদের ফোন করলে ঘটনা স্থল থেকে লাশটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপালাত মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে ।


