IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে বিলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব

গোমস্তাপুরে বিলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে কয়েকটি বিলের মালিকানা নিয়ে ইজারাদার ও স্থানীয় জেলেদের মাঝে দ্বন্দ্ব চরম আকার ধারন করেছে। বিশেষ করে রহনপুর ও রাধানগর ইউনিয়নের ছোট ও বড় বিলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব প্রকট আকার ধারন করেছে। প্রতিবছর বর্ষা এলেই এ দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

এরই মধ্যে একটি বিলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিয়ে ইজারাদারদের বিরুদ্ধে দরিদ্র জেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন গ্রামের দরিদ্র জেলেরা স্থানীয় বটতলা মোড়ে মানববন্ধ করে। তারা বিলে সারাদিন মাছ ধরা বন্ধ রেখে এ ঘটনার প্রতিবাদ জানায়।

তারা জানায়, গত ১৩ মার্চ ওই বিলের লিজ গ্রহন করে রাধানগর ইউনিয়নের নগরপাড়া মৎস্য জীবি সমবায় সমিতি সভাপতি আব্দুল গনি । কিন্তু বিলের লিজ গ্রহীতা বিভিষন গ্রামের দরিদ্র জেলেদের লীজনেয়া জলাশয়ের সীমানার বাইরে উন্মুক্ত জলাশয়ে এলাকার জেলেদের মাছ ধরতে দিচ্ছে না। এতে তারা পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারছেনা। জেলেরা ইজারামুক্ত এলাকায় মাছ ধরতে গেলে ইজারাদার গত ২৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জর্জ কোটে নগরপাড়া মসংজীবি সমবায় সমিতির সভাপতি দরিদ্র জেলেদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করে। এর পর থেকে এলাকার মৎস্য জীবিরা ফুঁসে উঠে।

মানববন্ধনে অংশ নেয়া রাধানগর ইউনিয়নের ঘোলাদিঘী গ্রামের মৃত আব্দুল অহাবের ছেলে মৎস্যজীবি কবির হোসেন বলেন আমরা দরিদ্র মসংজীবি কেন আমাদের নামে মিথ্যা মামলা দিবে।

তিনি আরও জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে আমরা মাছ শিকার করে কোন রকমে জীবন জীবিকা নির্বাহ করে থাকি।

কিন্তু এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে কীভাবে আমরা জীবন যাপন করব। ইতি পূর্বেও আমাদেরকে এরকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

বিবিষণ গ্রামের মৃত আব্দুল গাফফারের ছেলে অপর মৎস্যজীবি দুরুল হোদা বলেন, সরকার আমাদের মৎস্যজীবি কার্ড দিয়েছেন। জাল যার জলা তার,এ নীতিতে আমরা উন্মুক্ত জলাশয়ে মাছ ধরছি। ইজারাদারের লিজকৃত সীমানায় আমরা মাছ ধরি না। এছাড়া তাদের লিজকৃত সীমানা বাঁশের খুটি দ্বারা চিহ্নিত করা আছে। সেই সীমানার বাইরে আমরা মাছ ধরি।

মামলার বিষয়ে এলাকার ইউপি সদস্য আকতারুল ইসলাম বলেন, দরিদ্র মংসজীবিদের উপর মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানি করছে । আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি অবিলম্বে এ মামলা প্রত্যাহার করে দরিদ্র মংসজীবিদের মাছ ধরার সুব্যবস্থা করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। মামলার বিষয়ে নগরপাড়া মসংজীবি সমবায় সমিতি সভাপতি আব্দুল গনির সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তাই এবিষয়ে কিছু বলার নেই।

এ বিষয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ জানান, তার ইউনিয়নে ছোট বড় প্রায় ৮-১০টি বিল রয়েছে। যা ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা দেওয়া হয়ে থাকে। প্রতিবছর বর্ষা মৌসুমে এ সমস্যা দেখা দেয়। তবে ইজারাদার ও জেলেরা নিয়ম মেনে কাজ করলে এ সমস্যার সমাধান সম্ভব।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ইজারাদার ও জেলেদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে সহকারী কমিশনার( ভূমি) শাহরিয়ার নজির কে দ্বায়িত্ব দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31