IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> ’৭৩ সালে বঙ্গবন্ধুর দেওয়া চেকটিই স্মৃতি নাচোলের গিনি বেগমের

’৭৩ সালে বঙ্গবন্ধুর দেওয়া চেকটিই স্মৃতি নাচোলের গিনি বেগমের

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজশাহীতে শহীদ হন নাচোল পৌর এলাকার থানাপাড়ার মৃত লাল মোহাম্মদ বিশ্বাসের ছেলে এমরান আলী। স্বাধীনতার ৫০বছর পেরিয়ে গেলেও কেহই খোঁজ নেইনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাপাড়ার শহীদ এমরান আলীর স্ত্রী ও সন্তানদের।

শুধুমাত্র ১৯৭৩ সালে জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরিত ২ হাজার টাকার একটি চেকই শহীদ এমরান আলীর স্ত্রী সন্তানদের স্মৃতি হয়ে আছে। আজও ৭৪ বছর বয়সে শহীদ এমরান আলীর স্ত্রী গিনি বেগম জাতির পিতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু না বলরে রেগে যান। নৃশংস শোকের আগস্ট মাস আসলেই বৃদ্ধা গিনি বেগম বঙ্গবন্ধুর দেয়া ২ হাজার টাকার স্মারক চেকটি বুকে আঁকড়ে ধরে শহীদ স্বামীর স্মৃতির অবলম্বন হিসেবে স্পর্শ করতে থাকেন।

শহীদ এমরান আলীর স্ত্রী গিনি বেগম আক্ষেপের সুরে জানান, স্বাধীনতা যুদ্ধে স্বামীকে হারিয়ে আমি সোনার বাংলাদেশ পেয়েছি এটিই আমার কাছে বড় পাওয়া। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের কেহই একবারও খোঁজ নিয়ে দেখলোনা স্বামীহারা গিনি বেগমের পরিবারটির।

আক্ষেপ করে তিনি বলেন, অসহায় অবস্থায় মানুষ করেছি আমার সন্তানদের। কিন্তু আজও রাস্ট্রীয়ভাবে আমাদেরকে শহীদ পরিবারের স্বীকৃতি দেয়া হয়নি। আজও শহীদ এমরানের স্ত্রীর বুকে বড়ই বাজে যখন কোন জাতীয় দিবসে অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধা রাস্ট্রের সুবিধা ভোগ করে। এমরান আলী ১৯৭১সালে বিভাগীয় শহর রাজশাহীতে শহীদ হলেও তার ২ ছেলে ও ১ মেয়ে কোনদিন কোন জাতীয় দিবসে ডাক পায়নি। ছোট ছেলে আহসান হাবিব এর মেয়ে আশিফার চাকুরির জন্য আজ দ্বারে দ্বারে ঘুরছেন। এখনও শহীদ এমরান আলীর স্ত্রী গিনি বেগম (৭৪) ও তার সন্তানেরা হয়ত একদিন শহীদ পরিবারের স্বীকৃতি পাবেন এমন আশা নিয়ে প্রধানমন্ত্রীর মুখের দিকে চেয়ে আছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031