ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সেচ পাম্প, সার, ও সোলার লাইট ট্রাপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় নলছিটি উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, নলছিটি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহম্মেদ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান মিলি।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে আগত অতিথিরা উপজেলার ২০ জন প্রান্তিক কৃষকের মাঝে সার, উচ্চফলনশীল পাটবীজ ও ১০টি কৃষক গ্রুপের মাঝে সেচপাম্প, সোলার লাইট ট্রাপ বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


