IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটক
Home >> নগর-গ্রাম >> বগুড়ার আদমদীঘিতে নেসকোর প্রকৌশলীসহ পাঁচ কর্মচারী লাঞ্ছিত

বগুড়ার আদমদীঘিতে নেসকোর প্রকৌশলীসহ পাঁচ কর্মচারী লাঞ্ছিত

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে নেসকোর আল মামুন নামের এক প্রকৌশলীসহ ৫ জন কর্মচারী লাঞ্ছিতের শিকার হয়েছেন।

রোববার দুপুরে আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের তিনমাথা নামক স্থানে এই লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আদমদীঘির সান্তাহার নেসকোর নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান সাংবাদিকদের জানান, রোববার দুপুরে সান্তাহার নেসকো বিভাগের উপ-সহকারি প্রকৌশলী আল মামুনের নেতৃত্বে দপ্তরের ৭/৮জন কর্মী পিকআপ গাড়ি যোগে দমদমা গ্রামে বিদ্যুৎ বিল বকেয়া থাকা গ্রাহকদের বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করতে যান। এ সময় ওই গ্রামের একদল দুর্বৃত্ত সংযোগ বিচ্ছিন্ন কাজে বাধা সৃষ্টি করলে নেসকোর উপ-সহকারি প্রকৌশলী আল মামুন প্রতিবাদ করেন।

এসময় ক্ষিপ্ত হয়ে একদল দুর্বৃত্ত প্রকৌশলী আল মামুনের ওপর চড়াও হয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। তার কর্মচারীরা প্রকৌশলী আল মামুনকে রক্ষা করতে গেলে হামলাকারিরা মিটার রিডার রাজু আহম্মেদ (৫০), শিহাব হোসেন (৩২), সহযোগী আতিকুর রহমান (২৩), এবং গাড়ি চালক আবদুল্লাহ (৩৮) কে মারপিটে আহত করে। এক পর্যায়ে তারা গাড়ি চালক আবদুল্লাহ’র নিকট থেকে গাড়ির চাবি কেড়ে নেয়। পরে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম আম্বিয়া স্থানীয় কয়েকজন যুবককের সহযোগীতায় নেসকো প্রকৌশলী আল মামুনসহ অন্যদের রক্ষা করেন এবং গাড়ির চাবি ফিরিয়ে দেন।

নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, হামলাকারিদের চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বলেন, বিষয়টি নেসকোর নির্বাহী প্রকৌশলী তাকে ফোনে জানিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728