IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকাররহনপুরে বিএনপির ইফতার মাহফিলদুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানাতানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নরসিংদীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে আহত ৬

নরসিংদীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে আহত ৬

ধূমকেতু নিউজ ডেস্ক : ধাওয়া-পাল্টা ধাওয়াসহ নানা বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যদিয়ে নরসিংদীর ১৫ ইউপিতে চলছে ভোটগ্রহণ।

সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র দখল এবং ব্যালটে সিলমারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকাল ৮টায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতির পাশাপাশি বেড়েছে সংঘর্ষের ঘটনা।

বেলা ১২টার দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে সিলমারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হন। একই সময়ে বাঘাব ইউনিয়নে বহিরাগতদের প্রবেশকে কেন্দ্র করে ভাংচূর করা হয়েছে ৪টি বাস।

দুপুর সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জোরপূর্বক ব্যালটে সিলমারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর দুপুর ১টার দিকে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ে সিল মারাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

পুটিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার জানান, এঘটনায় কাউকে আটক করা হয়নি। কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকলেও পুনরায় চালু করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728