IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইউক্রেনে ১৩৭ জনের প্রাণহানি

ইউক্রেনে ১৩৭ জনের প্রাণহানি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন অভিযানের প্রথম দিন সফল হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ। খবর কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার।

ইগর কোনাশেনকভ বলেছেন, রুশ সামরিক বাহিনীর ইউক্রেন হামলার প্রথম দিনে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিলো সেটি অর্জন করতে সমর্থ হয়েছেন তারা।

এদিকে সিএনএনের এক খবরে বলা হয়েছে, রুশ হামলায় ইউক্রেনের অন্তত ১৩৭ জন সৈন্য নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও ৩১৬ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় নিজেই এমন তথ্য দিয়েছেন।

রুশ বাহিনী ইতিমধ্যেই রাজধানী কিয়েভে প্রবেশ করেছে জানিয়ে তিনি ইউরোপের দেশগুলোকে ইউক্রেনের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রথম দিন তারা ইউক্রেনের সমতলে অবস্থিত ৮৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পেরেছে। এছাড়াও হামলার প্রথম দিনেই বিখ্যাত চেরনোবিল পারমানবিক বিদ্যুৎকেন্দ্রও দখল করে নিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াকও জানিয়েছেন, চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে।

ইউক্রেন আক্রমণের প্রথম দিনই বেলারুশ সীমান্ত দিয়ে চেরনোবিলের নিষিদ্ধ এলাকায় জড়ো হয়ে ইউক্রেনের আরও ভেতরে ঢুকে পড়ছে রাশিয়ান সামরিক বাহিনীর সদস্যরা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কঠোর হুঁশিয়ারি দিতেই চেরনোবিলকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে মস্কো।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে থাকাকালীন ১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে তাৎক্ষনিক ভাবে ৩১ জনের মৃত্যু সহ বহু ক্ষয়ক্ষতি হয়। সমগ্র ইউরোপের নিরাপত্তায় অতীব গুরুত্বপূর্ণ এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

এছাড়াও ‘ইউক্রেনের সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত খারকিভ শহরের অদূরে কয়েক হাজার প্যারাট্রুপার নামতে দেখা গেছে। তারা আর কেউ নয়, সকলেই রুশ বাহিনীর এলিট ফোর্স ‘এয়ারবোর্ন ব্রিগেড’ এবং ‘এয়ার অ্যাসল্ট ডিভিশন’-এর প্যারাট্রুপার বাহিনীর সদস্য।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ হামলার পর ইউক্রেনের প্রায় এক লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31