IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তারহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পেরকাজ করতে এসে আর বাড়ি ফেরা হলো না নয়নের, শ্মশান ঘাটে মিলল নিথর দেহনববধূকে জিম্মির অভিযোগ চাঁদার দাবিতে,ছাত্রদল নেতাকে শোকজনগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া
Home >> প্রবাস >> লিড নিউজ >> খারকিভে রকেট হামলায় নিহত ১১

খারকিভে রকেট হামলায় নিহত ১১

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আবাসিক এলাকায় রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা এ খবর জানায়। খারকিভে রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণেরও খবর পাওয়া যাচ্ছে।

যুদ্ধে কোন পক্ষের দখলে কোন অঞ্চল- এমন একটি মানচিত্রে দেখা গেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ শহরের নিয়ন্ত্রণ এখনো দেশটির সেনাবাহিনীর হাতে থাকলেও চারপাশ দিয়ে ঘিরে রেখেছে রুশ বাহিনী।

তবে তারা শহরটির বাইরে পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তলগ্ন এলাকার দখল নিয়েছে।

খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেজ সিনেগুভব বলেন, শহরটিতে রাশিয়ার রকেট হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন কয়েক ডজন।

মস্কো ইউক্রেনে আগ্রাসন চালানোর পর খারকিভ ইউক্রেনের অন্যতম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় রুশ বাহিনীর সঙ্গে লড়াই চলছে ইউক্রেনের সেনাবাহিনীর।

ওলেজ সিনেগুভব বলেন, ‘এটা দিনের বেলায়ই ঘটছে, যখন মানুষ ওষুধের জন্য ফার্মেসি, নিত্যপণ্য ও খাবার পানির জন্য দোকানে যাচ্ছে, তখন ঘটছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728