IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়, অভিযোগ থানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮পুঠিয়ার মন্দিরে জায়গা দখলমুক্তমহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ‘মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ’
Home >> প্রবাস >> লিড নিউজ >> কলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭

কলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কলম্বিয়ায় বামপন্থি একটি গেরিলা গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী দুই উপদলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। তারা জানায়, দেশটির কেন্দ্রীয় অঞ্চলের একটি জঙ্গল এলাকার দখল নিয়ে দুই পক্ষ লড়াইয়ে জড়ায়।

রোববার (১৯ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, রাজধানী বোগোতা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণপূর্বে গুয়াভিয়ারে বিভাগের এল রেতোর্নো অঞ্চলের গ্রামীণ এলাকায় সংঘর্ষের এ ঘটনাটি ঘটে। এটি কয়েক মাসের মধ্যে হওয়া সবচেয়ে প্রাণঘাতী সংঘাত।

অঞ্চলটি কোকেন উৎপাদন ও পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে রয়টার্স।

সামরিক বাহিনীর দ্বিতীয় আরেক সূত্র জানিয়েছে, রেভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) দুই উপদলের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি উপদলের নেতৃত্ব দিচ্ছেন নেস্তর গ্রেগরিও ভেরা, যিনি আইভনা মরদিস্কো ছদ্মনামেই বেশি পরিচিত। আর অপর উপদলের নেতৃত্বে আছেন আলেকজান্দার দিয়াস মেন্দোসা, যার ছদ্মনাম কালার্কা করদোবা।

উভয় উপদল তথাকথিত সেন্ট্রাল জেনারেল স্টাফের অংশ। কিন্তু ২০২৪ সালের এপ্রিলে অভ্যন্তরীণ দ্বন্দ্বে তারা পৃথক হয়ে যায়।

পরিচয় না প্রকাশ করার শর্তে কলম্বিয়ার সামরিক বাহিনীর ওই দুই সূত্র জানান, নিহতরা সবাই ভেরার উপদলের সদস্য।

দিয়াসের উপদলের এক নেতা রয়টার্সকে এই সংঘর্ষ ও তাতে ২৭ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

দিয়াসের নেতৃত্বাধীন উপদলটি বর্তমানে কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে শান্তি আলোচনায় রত আছে। অপরদিকে সরকার একটি দ্বিপাক্ষিক অস্ত্রবিরতি স্থগিত করার পর থেকে ভেরার নেতৃত্বাধীন উপদল শত্রুতা চালিয়ে যায়।

এখন প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা এই দুটি উপদলই ২০১৬ সালে একটি শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল। ওই সময় ফার্কের প্রায় ১৩ হাজার সদস্য অস্ত্র ত্যাগ করে সশস্ত্র লড়াইয়ের পথ ছাড়ে আর মূল সমাজের অংশ হয়ে ওঠে।

কলম্বিয়ার সশস্ত্র সংঘাত ছয় দশকেরও বেশি সময় ধরে চলছে। প্রাথমিকভাবে অবৈধ খনি ও মাদক পাচার থেকে নিজেদের খরচ যোগায় তারা। ছয় দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতে এ পর্যন্ত চার লাখ ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছেন। প্রেসিডেন্ট পেত্রোর শান্তি উদ্যোগ এখন কার্যত স্থবির হয়ে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728