IMG-LOGO

রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠকসিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)এর উদ্যোগেহাত ধোয়া দিবস পালন‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা’প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসকমহাদেবপুরে দুর্নীতি প্রতিরোধে প্রশাসন, পিএফজি, ওয়েভ ও ছাত্রসমাজকে নিয়ে কাজ করার ঘোষণা ইউএনওরস্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজমানুষ ভজলে সোনার মানুষ হবি’কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রীসিরাজগঞ্জে বায়ুদূষণ বিরোধী উচ্ছেদ অভিযানে অর্থদন্ডপাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা তাঁতীদলের সম্মেলননিউজ প্রকাশের পর বহিষ্কার, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা জলিলসিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগরাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’মহানগর নার্সারী মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানসিরাজগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালিসৌদি আরবে এক বছরে ৩৫৬ মৃত্যুদণ্ড কার্যকর
Home >> প্রবাস >> বিশেষ নিউজ >> মাস্ক না পরলে পাঠিয়ে দেওয়া হচ্ছে কবরখানায়!

মাস্ক না পরলে পাঠিয়ে দেওয়া হচ্ছে কবরখানায়!


ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা থেকে বাঁচার একমাত্র হাতিয়ার মাস্ক। বিশেষজ্ঞরা এমনই বলছেন। ঘন ঘন হাতে-মুখে হাত দিয়ে ফেললেও কিছু সময় মাস্ক বাঁচিয়ে দিতে পারে সংক্রমণের হাত থেকে। আর তাই বিশেষজ্ঞরা বারবার বলছেন, এই মহামারির সময় মাস্ক পরতে হবে। তবে এখনও কিছু মানুষের টনক নড়ছে না। অনেকেই রাস্তা-ঘাট বা বাজারে ঘুরে বেড়াচ্ছেন মাস্ক ছাড়া। আর তাই বাড়ছে সংক্রমণের আশঙ্কা।

মাস্ক না পরলে বিশ্বের বিভিন্ন দেশে লোকজনকে শাস্তির মুখে পড়তে হচ্ছে। তবে এমন শাস্তি হয়তো ইন্দোনেশিয়া ছাড়া আর কোথাও দেওয়া হচ্ছে না। মাস্ক না পরলেই পাঠিয় দেওয়া হচ্ছে কবরখানায়। শাস্তি, সারাদিন সেখানে কবর খুঁড়তে হবে। সারাদিন যতগুলি মৃতদেহ আসবে সব কটির জন্য কবর খুঁড়তে হবে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে।

দ্য জাকার্তা পোস্ট-এর এক প্রতিবেদন লেখা হয়েছে, রোজ শয়ে শয়ে মৃতদেহ আসছে কবরখানায়। সেগুলিকে কবর দেওয়ার লোকের অভাব। তাই প্রশাসন মাস্ক না পরা লোকজনকে কবরখানায় পাঠাচ্ছে। ইতিমধ্যে অনেককেই এই শাস্তি ভোগ করতে হয়েছে। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন শাস্তির জেরে তো দেশে করোনা সংক্রমণের হার আরও বেড়ে যেতে পারে। তবে প্রশাসন কোনও সমালোচনায় কান দিচ্ছে না।

প্রশাসন বলছে, সারাদিন কবরখানায় থাকলে সাজাপ্রাপ্ত ব্যক্তির মনে করোনা নিয়ে আতঙ্ক তৈরি হবে। সেই ব্যক্তি তবে আর কখনও মাস্ক ছাড়া বেরোবেন না। অনেককে আবার শাস্তি হিসাবে কবরখানায় দাড়োয়ানের কাজেও লাগানো হয়েছে। ইন্দোনেশিয়ার সরকার আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাইছে। যাতে একজনকে দেখে আরও দশজনের শিক্ষা হয়। কিন্তু এমন শাস্তির আড়ালে তারা আরও বড় বিপদ ডেকে আনছে না তো!

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930