IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> ধামইরহাটে চেয়ারম্যান প্রার্থী আজাহার আলীর গণজোয়ার

বিজয়ের পথে জনপ্রিয় সোহেল রানা ও আনজুয়ারা

ধামইরহাটে চেয়ারম্যান প্রার্থী আজাহার আলীর গণজোয়ার

ধামইরহাটে চেয়ারম্যান প্রার্থী আজাহার আলীর গণজোয়ার

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ধামইরহাটে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর এলাকায় চেয়ারম্যান প্রার্থী সফল উপজেলা চেয়ারম্যান আজাহার আলীর জয় জয় কার সর্বত্র। পুরো উপজেলায় আজাহার আলীর যেন গণজোয়ার সৃষ্টি হয়েছে। পাড়া মহল্লায় তার বিকল্প কাউকেই ভাবছে না সাধারণ ভোটাররা।

বিশেষ করে সততা, ও নিষ্ঠার সাথে বিগত ৫ বছর দায়িত্ব পালন করায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী আজাহার আলীর গ্রহণযোগ্যতা অনেক অনেকগুন বৃদ্ধি পাওয়ায় তার বিকল্প কাউকে দেখছেন না উপজেলাবাসী। কর্মী সমর্থক ও ভোটারগণ সর্বোচ্চ ভোট দিয়ে তাকে উপজেলার চেয়ারে আবারও বসাতে চান।

চেয়ারম্যান প্রার্থী আজাহার আলী বলেন, ‘বিগত ৫ বছর সকলের সাথে থেকেছি, বরাদ্দ সাপেক্ষে শতভাগ সুষম বন্টন করেছি এবং আমি কারও সাথে কখনো খারাপ আচরণ কখনো করিনি বিধায় সকলেই আমাকে যে ভালবাসায় আবদ্ধ করেছে আমি তাদের কাছে ঋণী, ভোটে বিজয়ী হলে আমি আমার এ জীবন জনগণের কাছে উৎস্বর্গ করে দিতে চাই।’

এদিকে ভাইস চেয়ারম্যান পদে সফল উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক জেলা ছাত্রলীগনেতা ও যুবলীগের সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তরুন যুব সমাজের আইকন খ্যাত সোহেল রানা ভোটের মাঠ কাপাচ্ছেন, উড়োজাহাজ প্রতীক নিয়ে ভোটের মাঠে বিজয়ের স্লোগান নিয়ে উড়ছেন তিনি। নবীন ভোটার ও তরুন যুবকরা সোহেল রানাকেই উপজেলার ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান।

জনপ্রিয় নেতা ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা বলেন, ‘আগামীতে আবারও নির্বাচিত হলে মাদকের করাল গ্রাস থেকে যুবকদের রক্ষা করতে খেলাধুলা, বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতাসহ বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করতে চাই, সমাজে কোন কিশোর গ্যাং ও সন্ত্রাস সৃস্টির কোন সুযোগই ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনজুয়ারা বেগমের নামে এখন নারীদের মুখে মুখে। নারী ভোটাররা তাকেই আগামীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান। গ্রাম গঞ্জে, পাড়া মহল্লায় নারী ভোটারদের মুখে আনজুয়ারার জয়গান। একজন নারী নেত্রী হিসেবে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করা ত্যাগী ও গ্রহণযোগ্য এই নারী নেত্রী সকলেইর আস্থা অর্জন করেছেন।

নারী ভোটারদের হৃদয়ের প্রার্থী আনজুয়ারা বেগম বলেন, ‘জনগণের জন্য রাজনীতি করতে গিয়ে জীবনের অনেক সময় অতিবাহিত করেছি, স্বামীকে হারিয়েছি, আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মা-বোনদেনদের পাশে থেকে জীবনের বাকীটুকু সময় পার করতে চাই, আপনারা আমার প্রতীক হাঁস মাকায় ভোট দিয়ে একটি বারও আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।

এছাড়াও চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে আ.ন.ম আফজাল হোসেন, ঘোড়া প্রতীক নিয়ে ওসমান আলী, ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে মাজেদুল ইসলাম ও কলসি প্রতীক নিয়ে সাবিনা একা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৮ই মে এ উপজেলায় নির্বাচিত অনুষ্ঠিত হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news