IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদান
Home >> প্রবাস >> ২৭ বছরের সম্পর্ক শেষ বিল গেটস, মেলিন্ডার

২৭ বছরের সম্পর্ক শেষ বিল গেটস, মেলিন্ডার

billgats

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বখ্যাত মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্য দিয়ে তাদের দীর্ঘ ২৭ বছরের সংসার জীবনের ইতি ঘটতে যাচ্ছে। খবর সিএনএন ও বিবিসি’র।

সোমবার (৩ মে) রাতে এক যৌথ টুইটার বার্তায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তারা।

ওই টুইটার বার্তায় বিল-মেলিন্ডা বলেন, ‘নিজেদের সম্পর্কের ওপর নিরীক্ষা ও চিন্তা-ভাবনার পর আমরা আমাদের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে আমরা আর থাকতে পারব বলে আমাদের মনে হয় না।’

১৯৮০-এর দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিলে দুজনের পরিচয় হয়। পরে তারা প্রণয়ে জড়ান, সেই প্রণয় ১৯৯৪ সালে বিয়েতে গড়ায়।

তাদের এ ২৭ বছরের দীর্ঘ সংসারে ঘর আলো করে আসে তিন সন্তান।

এই যুগল ২০০০ সালে গঠন করেন দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। তারা দু’জনই এর যৌথ পরিচালক। সংস্থাটি বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনতে সহায়তা করে আসছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন কাজে ৫৩.৮ বিলিয়ন ডলার খরচ করে এই সংগঠনটি।

আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের সঙ্গে মিলে এই দম্পতি ‘গিভিং প্লেজ’ নামে একটি উদ্যোগ শুরু করেন, যেটির লক্ষ্য বিলিয়নিয়ারদের সম্পদের একটি বড় অংশ দাতব্য কাজে লাগানো।

প্রসঙ্গত, প্রভাবশালী সাময়িকী ফোর্বসের বিচারে, বিল গেটস এখন বিশ্বের চতুর্থতম সম্পদশালী ব্যক্তি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news