IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> তালেবান ইস্যুতে যা বললেন ইমরান খান

তালেবান ইস্যুতে যা বললেন ইমরান খান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ‘পাকিস্তানের নেতিবাচক’ অবস্থানের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এর জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগানিস্তানের পরিস্থিতির জন্য পাকিস্তানকে দায় দেওয়া ‘অন্যায়’।

শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর ডনের।

উজবেকিস্তানের রাজধানীতে ‘সেন্ট্রাল এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগ: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক দুই দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে আফগান প্রেসিডেন্ট দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় পাকিস্তানের অবস্থান নেতিবাচক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা অনুযায়ী, তালেবানের হয়ে যুদ্ধ করার জন্য গত মাসেই পাকিস্তান এবং অন্যান্য জায়গা থেকে আফগানিস্তানে ১০ হাজারের বেশি মানুষ এসেছেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে পাকিস্তানের তীব্র সমালোচনা যেমন করেছেন তেমনই আফগানিস্তানে শান্তি ফেরাতে দেশটির সাহায্যও চান ঘানি।

তিনি পাকিস্তানের প্রতি আহ্বান জানান, দেশটি যেন তার প্রভাবকে যথাযথভাবে কাজে লাগিয়ে এর মাধ্যমে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা এবং শত্রুতা দূর করতে সাহায্য করে।

এদিকে ঘানির বক্তব্যের তীব্র বিরোধীতা করেন ইমরান খান। তিনি দাবি করেন, আফগান যুদ্ধের কারণে পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ যুদ্ধের কারণে দেশে প্রাণ গেছে অসংখ্য মানুষের।

আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তানের নানা চেষ্টার বিষয় তুলে ধরেন ইমরান খান। এ সময় তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য পাকিস্তানকে দায় দেওয়া অতিমাত্রায় অন্যায়।

দেশটিতে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইমরান খান বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ অংশীদার। সেখানে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য পাকিস্তানকে দায় দেওয়ায় আমি যারপরনাই হতাশ।

আফগানিস্তানের সংকটকে যুক্তরাষ্ট্র সামরিক উপায়ে সমাধান করতে চেয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে দেশটিতে শান্তি আসেনি। আর বর্তমান পরিস্থিতিকে দুই দশক ধরে চলা এ সংঘাতেরই প্রতিক্রিয়া বলে মনে করেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের আবারও এ বিষয়ে নিশ্চিত করছি যে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি যে দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটি পাকিস্তান।

আফগানিস্তান থেকে প্রায় দুই দশক পর সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে তালেবান দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা দখলে নেওয়ার দাবি করেছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের যোদ্ধাদের সংঘর্ষ চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31