IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে

বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে

ধূমকেতু নিউজ ডেস্ক : সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় এ সংখ্যা কমেছে ৩৮১ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৫ লাখ ৯৮ হাজার ৫২৮ জনের। যেখানে গত ২৪ ঘণ্টার তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ লাখ ২০ হাজার ১১ জনে এবং শনাক্ত ২২ কোটি ৪০ লাখ ৩৭৪ জনে পৌঁছেছে।

গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ে দেশটিতে নতুন করে ১ লাখ ৫৮ হাজার ৪৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯৯ জনের। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৮৯৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৭৪ হাজার ৫১৭ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় ৮৭৯ জন মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৮৭৬ জন। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৬৫ হাজার ১৭১ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪২০ জনের।

প্রাণহানির তালিকায় ওপরে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৭৯৪ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৩৮০ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যু ১ লাখ ৯০ হাজার ৩৭৬ জনে এবং শনাক্ত ৭০ লাখ ৮৪ হাজার ২৮৪ জনে দাঁড়িয়েছে।

একদিনে ইন্দোনেশিয়ায় করোনায় ৩৩৪ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৯০ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৫৩ হাজার ৩৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১১৬ জনের।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৪৭ জনের মৃত্যু হয়েছে এবং করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৮৯১ জনের। ফলে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৮৯৯ জনে এবং মৃত্যু ৫ লাখ ৮৫ হাজার ২০৫ জনে পৌঁছেছে।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৪৮ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৪ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪২ হাজার ৪৬ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৮ লাখ ৭৭ হাজার ৮২৫ জন, যুক্তরাজ্যে ৭১ লাখ ৩২ হাজার ৭২ জন, ইতালিতে ৪৫ লাখ ৯০ হাজার ৯৪১ জন, তুরস্কে ৬৫ লাখ ৯০ হাজার ৪১৪ জন, স্পেনে ৪৯ লাখ ৩ হাজার ২১ জন এবং জার্মানিতে ৪০ লাখ ৫৮ হাজার ৯৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৫ হাজার ৩৬২ জন, যুক্তরাজ্যে ১ লাখ ৩৩ হাজার ৮৪১ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৭৬৬ জন, তুরস্কে ৫৯ হাজার ১৭০ জন, স্পেনে ৮৫ হাজার ২১৮ জন এবং জার্মানিতে ৯৩ হাজার ৪০ জন মারা গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31