IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> বিনোদন >> যে কারণে ১৭ বার বাড়ি বদল করতে হয়েছে মৈথিলী ঠাকুরকে

যে কারণে ১৭ বার বাড়ি বদল করতে হয়েছে মৈথিলী ঠাকুরকে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে সরাসরি রাজনীতির অঙ্গনে-মাত্র ২৪ বছর বয়সেই ভারতের বিহারের সর্বকনিষ্ঠা বিধায়ক হয়ে নজর কেড়েছেন গায়িকা মৈথিলী ঠাকুর। ‘সা রে গা মা পা লিট্‌ল্‌ চ্যাম্পস’র পরিচিত মুখ থেকে আজ জনপ্রিয় জননেত্রী, কিন্তু যাত্রাপথ ছিল না মোটেই সহজ।

নির্বাচনে জয়ের পর সোশ্যাল মিডিয়ায় তার অনুসরণকারীর সংখ্যা ছুঁয়েছে ১৪০ লাখ। তবে প্রচারের সময় বিভিন্ন মন্তব্যকে ঘিরে তাকে কম কটাক্ষ সইতে হয়নি। একাধিক সাক্ষাৎকারে তার বক্তব্য নিয়ে তোলপাড় হলেও শেষ পর্যন্ত ভোটে জিতে সব সমালোচনাকে সামনে থেকেই হারিয়েছেন মৈথিলী।

কিন্তু লড়াইটা আরও আগের। স্কুলজীবনে ইংরেজি মাধ্যমের সহপাঠীরা তাকে ডাকত ‘বোকা বিহারি’ বলে। প্রথম বেঞ্চে বসেও ছিলেন একা। বন্ধুহীন সেই সময়টা বারবার ভেঙে দিয়েছিল মন। রিয়েলিটি শোগুলোতেও মিলেছে প্রত্যাখ্যান-‘সা রে গা মা পা’ থেকে বাদ পড়তে হয়েছে অতিরিক্ত শাস্ত্রীয় সংগীত গাওয়ার জন্য, একই ঘটনা ঘটেছে ‘ইন্ডিয়ান আইডল’-এও।

তার ওপর নেমে আসে আর্থিক দুরবস্থা। একটা সময় এক কামরার ঘরে থাকতে বাধ্য হয়েছিলেন পরিবারের সবাই। নিয়মিত রেওয়াজে প্রতিবেশীরা বিরক্ত হতেন, বাধ্য হয়ে বদলাতে হয়েছে ১৭টি বাড়ি। মৈথিলীর মা ভারতী ঠাকুর জানান, বড় ঘর ভাড়া নেওয়ার সামর্থ্য ছিল না বলেই এভাবে ঘর পাল্টাতে হয়েছে। ২০১৭ সালে প্রথম দিল্লিতে নিজের বাড়ি কেনার পর বদলে যেতে থাকে তাদের জীবন। ২০২০ সালে পান আরও বড় ফ্ল্যাট।

বড় হওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন-ভজন ছাড়া আর কিছুই গাইবেন না। নিজের পরিচিতিকে বিশ্বাসে, সমালোচনাকে শক্তিতে বদলে আজ তিনি এক অনন্য উদাহরণ প্রতিকূলতাকে জয় করে উঠে দাঁড়ানোর সাফল্যগাঁথা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031