IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদান
Home >> বিনোদন >> হাবিবি’র জন্য সাড়া পাচ্ছেন ফারিয়া

হাবিবি’র জন্য সাড়া পাচ্ছেন ফারিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : নায়িকার পাশাপাশি নুসরাত ফারিয়া একজন গায়িকাও বটে। দেশজুড়ে তার যেমন অভিনয়ের ভক্ত রয়েছে ঠিক তেমনি তহার গানেরও ভক্ত রয়েছে অনেক। গান ভক্ত শ্রোতা দর্শকের কথা বিবেচনা করেই সম্প্রতি প্রকাশিত হলো তার নতুন গান ‘হাবিবি’। গানটি লিখেছেন নূর নবী এবং সুর সঙ্গীত করেছেন আদিব কবির। গানটির মিউজিকজ ভিডিও দেশের বাইরে ভারতে নির্মাণ করেছেন বাবা যাদব।

এরইমধ্যে গানটি এসভিএফ ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গানটির জন্য দারুণ সাড়া পাচ্ছেন। নুসরাত ফারিয়া বলেন, ‘গানটির জন্য আরো অনেক বেশি সাড়া পেতাম এরইমধ্যে। হয়তো ভিউয়ার্স এখন যা আছে তার চেয়েও অনেক বেশি থাকতো। কিন্তু টেকনিক্যাল কারণে গানটি আপলোডের শুরুতে কিছুটা সমস্যা হচ্ছিলো। এখন আবার সেই সমস্যা নেই। তাই গানের ভিউ বাড়ছে। এই সময়ে ভিউ নি:সন্দেহে একটি ফ্যাক্ট। তবে আমি এটা বিশ্বাস করি গান ভালো হলে এবং মিউজিক ভিডিও নান্দনিক হলে শ্রোতা দর্শক তা উপভোগ করবেন। হাবিবি’র ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। প্রতিদিনই দর্শক তা উপভোগ করছেন, আমিও দারুন সাড়া পাচ্ছি। আশা করছি দিন যতো যাবে এর ভিউ আরো অনেক অনেক বাড়বে।’

এদিকে ফারিয়া জানান, চলতি মাসের শেষ সপ্তাহে তিনি দুবাই যাচ্ছেন একটি শো’তে অংশ নিতে। ঈগলস’র পরিচালনায় দুবাইতে পারফর্ম করবেন তিনি। ফিরে এসে আগামী ৬ ডিসেম্বর থেকে তিনি ঢাকাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণ চলতি শ্যাম বানেগাল পরিচালিত ‘বায়োপিক’র শুটিং-এ অংশ নিবেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়া অভিনীত ‘পাতালঘর’,‘ অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’। কলকাতাতে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ভয়’ সিনেমাটি। নুসরাত ফারিয়া ‘যদি কিন্তু তবুও’ সিনেমায় প্লে-ব্যাক করেছিলেন। তার প্রথম মৌলিক গান ছিলো ‘পটাকা’। দ্বিতীয় গান ছিলো ‘আমি থাকতে চাই’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news