IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> মতামত >> উপজেলা পর্যায়ে এত প্রেসক্লাব কেনো?

উপজেলা পর্যায়ে এত প্রেসক্লাব কেনো?

আব্দুস ছালাম মীর, বগুড়া : প্রিয় সহকর্মী সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে,” উপজেলা পর্যায়ে এত প্রেসক্লাব কেনো?”এ প্রশ্নের উত্তরে দুটি কথা না বললেই নয়; প্রথম ও প্রধান কারণ হলো প্রেস ক্লাবে গণতান্ত্রিক অধিকারকে প্রধান্য না দিয়ে সভাপতির পদে দীর্ঘদিন যাবৎ ধরে রাখা।কৌশল হিসাবে নিজের স্বপক্ষের লোক ছাড়া অন্য কাউকে সদস্য না বানানো।

দ্বিতীয় কারন হচ্ছে, প্রেসক্লাবের গঠনতন্ত্রের প্রতি অবমাননা। সভাপতি নিজেই সকল ক্ষমতার উৎস, অন্য কারো মত কে মেনে না নেওয়া, সকল পদের দায়িত্ব না দিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। সভাপতির মতের বাইরে কেউ গেলে তাকে ক্লাব থেকে বহিস্কার করা।

প্রিয় বন্ধুগন, এবার নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন,কেনো উপজেলা পর্যায়ে একাধিক প্রেসক্লাবের জম্ম হয়। আপনাদের আরো স্পষ্ট করে বলতে চাই,সভাপতির কার্যকাল বোর্ডের প্রতি একবার দৃষ্টি দেন, কত দিন যাবৎ সভাপতির দায়িত্বে আছেন! এবার জ্বলন্ত প্রমান পাবেন কি করে একনায়কতন্তের সৃষ্টি হয়েছে।

প্রিয় বন্ধুগন,আপনারা নিশ্চয় জানেন পূর্বের ইতিহাস, তখন উপজেলা পর্যায়ে কয়টি প্রেসক্লাব ছিল! উপজেলা পর্যায়ে মাত্র একটি প্রেসক্লাব ছিল, সেই পুরাতন একটি প্রেসক্লাব কে ভেঙ্গে কীভাবে দুইটি, তিনটি, চারটি এমনকি কোন কোন উপজেলায় পাঁচ কিংবা ছয়টি ও হয়েছে। এর প্রধান কারণ হলো, গণতান্ত্রিক বাংলাদেশে গণতান্তিক অধিকারকে হরণ করে,একনায়কতান্ত্রিক ভাবে সভাপতির পথকে আঁকড়ে ধরে রাখা। ক্ষমতার অপব্যাবহার করে,ক্ষমতাকে চিরস্হায়ী করার হেন প্রচেষ্টা মাত্র। আর অন্যের মত কে উপেক্ষা করা।

বর্তমান যুগ ডিজিটাল যুগ। এ যুগের যুবকেরা অত্যন্ত মেধা সম্পূর্ণ। তাই আমরা যারা প্রবীনেরা আছি, আমাদের উচিৎ হবে তরুনদের সাংবাদিক পেশায় উৎসাহিত করা,তরুণেরাই আগামী দিনের আশার প্রদীপ। আসুন আমরা আমাদের বাংলাদেশে সকল স্তরে গণতান্তিক অধিকারকে প্রতিষ্ঠা করি,সবার মত কে প্রাধ্যন্য দিয়ে তরুন সমাজকে অগ্রাধিকার প্রদান করি।একই সাথে প্রশাসনিক ভাইদের প্রতি অনুরোধ, উপজেলা পর্যায়ে সকল প্রেসক্লাবকে সমান চোখে দেখার চেষ্টা করুন আসুন আমরা একনায়ক তন্ত্র পরিহার করি,তরুনদের কাজে উৎসাহ প্রদান করি,তরুনেরাই হোক আগামী দিনের দক্ষ সাংবাদিক। সাংবাদিক পেশা একটি মহৎ পেশা, এ পেশার মানসম্মান রক্ষার দায়িত্ব আমাদের সবার, আমরা যারা সিনিয়র সাংবাদিক আছি,সাংবাদিক সমাজে আমাদের দায়িত্ব কিছুটা বেশী। সিনিয়রদের অনেক সময় বাবার মত ভুমিকা পালন করতে হয়। যারা জুনিয়র আছে, তারা সিনিয়রদের সব সময় অনুসরণ করে পথ চলে।

আসুন আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরো সচেতন হই, এ পেশার সম্মান রক্ষার দায়িত্ব সবার। একনায়কতন্ত্র পরিহার করে,সবাই কে সম্মান দিয়ে, সবার কথা বলার অধিকার নিশ্চিত করে, গনতান্ত্রিক পদ্ধতিতে ক্লাব পরিচালনা করি। তাহলে আমার মনে হয়,উপজেলা পর্যায়ে কিছুটা হলেও প্রেসক্লাব কমিয়ে যাবে। আমার লেখায় কোন ভুল ক্রটি হলে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদান্তে,
মো. আব্দুস ছালাম মীর
লেখক ও সাংবাদিক দুপচাঁচিয়া,বগুড়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31