IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> সোনাডাঙ্গায় আ.লীগের বর্ধিত সভা

সোনাডাঙ্গায় আ.লীগের বর্ধিত সভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় বর্ধিত সভা নাসিরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সোনাডাঙ্গা ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহŸায়ক অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কারো একার সম্মেলন না এটা আওয়ামী লীগের সম্মেলন। উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল হলে তৃণমূল আওয়ামী লীগের কার্যক্রম মজবুত হবে। তৃণমূল আওয়ামী লীগে গতিশীলতা বিরাজ করবে। সংগঠনের সকল কাঠামো মেনে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

তৃণমূলের মতামতের উপর ভিত্তি করে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। উক্ত সম্মেলনে ওয়ার্ড থেকে শুরু করে সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহŸান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান আজাহারুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সবিতা রানী।

বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য উপাধ্যক্ষ আব্দুল বারী, হাচেন আলী, আক্তারুজ্জামান বুলবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহারুল হক, মুর্শেদা খাতুন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সোনাডাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।

এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31