IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘বিভেদ নয়, বঙ্গন্ধুর আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

‘বিভেদ নয়, বঙ্গন্ধুর আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : কোন বিভেদ নয়, সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে মনে রাখতে হবে যুবরাই দেশে আগামী দিনের নেতৃত্ব। তাই যুবলীগকে দেশের ও দলের জন্য মূখ্য ভূমিকা পালন করতে হবে। সবাইকে মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। গত ১১ নভেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ভার্চুয়াল পদ্ধতিতে বক্তৃতায় প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যন ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্ত, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবরের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হোসেন মাহমুদ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, নিতাই চন্দ্র, সাংগঠনিক সম্পাদক সোনাতন টুডু, স্বপন আহমেদ ষ্টার, আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক সঞ্জিত কুমার, মহিলা সম্পাদিকা সাজেমা আকতার, হাজিনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নূরুন নবী স্বপন, চন্দননগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শিশ মোহাম্মাদ, সাধারণ সম্পাদক আঃ রশিদ, ভাবিচা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাশিদুল ইসলাম সেতু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইব্রাহীম মিলন, সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন জুয়েল, রসুলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুয়েল, পাড়ইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আল হাসিব হ্যামলেট, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মেজবাউল হক শাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রঞ্জু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েদ রতন প্রমূখ।

আলোচনা সভার পূর্বে স্মৃতিস্তম্ভে গাছর চারা রোপন করা হয়। শেষে কেকে কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচীর সমাপ্ত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31