IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহত
Home >> রাজনীতি >> টপ নিউজ >> করোনা আক্রান্ত নজরুল ইসলাম খান, ভেন্টিলেশনে কামাল ইবনে ইউসুফ

করোনা আক্রান্ত নজরুল ইসলাম খান, ভেন্টিলেশনে কামাল ইবনে ইউসুফ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত। তাদের মধ্যে কামাল ইবনে ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে।

নজরুল ইসলাম খান স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আর কামাল ইবনে ইউসুফ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি মঙ্গলবার সকালে টেলিফোনে বলেন, আজ সকালে কামাল ইবনে ইউসুফের একটি জরুরি টেস্ট করা হয়েছে। বিকালে রিপোর্ট আসার পর চিকিৎসকরা তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও জানান, সোমবার নজরুল ইসলাম খানের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শীতের শুরুতে দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত বুলুসহ তার পুরো পরিবার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদসহ কয়েকজন নেতা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ তার পুরো পরিবার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এই বিএনপি নেতাদের সুস্থতার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31